Post Header
একটা অনুমোদনহীন Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) অ্যাণ্ড্রড অ্যাপ গুগল প্লে-তে সম্প্রতি প্রকাশিত করা হয়েছে। যেহেতু বিষয়টা আবার স্পটলাইটে এসেছে, আমরা অনুমোদিত AO3 অ্যাপ গঠনের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে চাই।
“আপনারা কি একটা অ্যাপ তৈরী করার ব্যাপারে ভেবেছেন?” আমাদের অন্যতম ভীষণ ঘনঘন জিজ্ঞাসিত একটা প্রশ্ন, কিন্তু মোবাইল অ্যাপ তৈরীর জগতে, “একটা” অ্যাপ বলে আসলে কিছু হয় না। বিভিন্ন মোবাইল প্ল্যাটফর্মের জন্য — অ্যাণ্ড্রয়েড, আইওএস, এবং উইন্ডোজ মোবাইল যার মধ্যে সর্বসেরা তিনটি — এবং ওই সব কটা প্ল্যাটফর্মের বর্তমানে ব্যবহৃত নানান সংস্করণের জন্য আলাদা অ্যাপ বানাতে হয়।
যদি একটি অ্যাপ তৈরী করতে হয় যেটা অনিয়ন্ত্রিত কর্ম ব্রাউজ করা ছাড়া অন্য কিছু করতে দেবে, তার কাজ শুরু করার আগেই আমাদের একটা সর্বজনীন এপিআই তৈরী করতে হবে — যা আমাদের পথনির্দেশিকায় অবশ্যই আছে, কিন্তু কয়েকটা বিশিষ্ট সংস্করণ (রিলিজ) প্রকাশ হওয়ার পরে। তারপর, আমাদের ফোন ও ট্যাবলেট দুটোর জন্যই আলাদা, উত্তরদানকারী(রেস্পন্সিভ) ব্যবহারকারী ইন্টারফেস তৈরী করতে হবে। যা শুনে একটা ছোটো, সহজ প্রকল্প বলে মনে হচ্ছে তা খুব তাড়াতাড়ি প্রচুর সন্সথান/সম্পদ, যা বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন লাগা কাজে রূপান্তরিত হয়। আমরা যদিও বিগত কালে বলেছি যে আমরা একটা মোবাইল অ্যাপ প্রকাশ করতে চাই, প্রয়োজনীয় সংস্থান বা উপায় একদমই নেই।
যে কোডাররা AO3 গঠন করে তারা সবাই সেটা স্বেচ্ছাসেবার ভিত্তিতে করে, আর তার বৃদ্ধিতে সহায়তা করতে যতটা সময় সম্ভব ততটা দেয় —কিন্তু সেই সময়টা সীমিত, আর AO3 কে ভালভাবে চালিয়ে রাখার কাজ করতে পুরোটাই খরচ হয়ে যায়। বিভাগটা হয় AO3কে উন্নত করে যেতে সময় ব্যয় করবে, নয় একটা অ্যাপ তৈরী করতে— দুটোই একসাথে করার জন্য আমাদের যথেষ্ট স্বেচ্ছাসেবক নেই।
শুধুমাত্র শুরুর গঠনকার্যেই যে প্রচুর সংস্থান লাগবে তা নয়। প্রতিটি প্ল্যাটফর্মের নতুন সংস্করণ প্রকাশ পেলেই অ্যাপটাকে সচল রাখতে সমানে রক্ষণাবেক্ষণ আর হালনাগাদ করে চলতে হবে — নতুন আর উন্নত AO3 বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করতে অ্যাপটা বর্ধিত করার কথা বললামই না। আর অ্যাপের জন্য যেহেতু নিবেদিত দল দ্বারা দীর্ঘকালীন রক্ষণাবেক্ষণ লাগে, দান দিয়ে ভরসাযোগ্যভাবে খরচা চালানোর জিনিস ওটা নয়।
একটা অ্যাপ চালাতে যা যা লাগবে, কোড করা আর সংস্থান/সম্পদ পরীক্ষা করা তার কণামাত্রও নয়! নিম্নোক্ত বিভাগগুলোর থেকেও সংস্থান/সম্পদ লাগবে:
- সাহায্য-য় কর্মীদের নিয়োগ, প্রশিক্ষিত ও সজ্জিত করতে হবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রযুক্তিগত গোলযোগে সাহায্য করতে,
- আমাদের নথিবদ্ধকরণ বিভাগকে অ্যাপটার জন্য সাহায্য দলিল (সাপোর্ট ডকুমেন্ট) তৈরী ও সমানে হালনাগাদ করে যেতে হবে, এবং
- অনুবাদ বিভাগকে দলিল্গুলোকে অনুবাদ ও সমানে হালনাগাদ করে যেতে হবে যারা ইংরেজী জানে না তাদের জন্য অ্যাপটা সহজলভ্য করতে।
এটা শুধু যে আমাদের বর্তমানে থাকা সংস্থানের থেকে বেশি হবে তাই নয়, এটা বিভাগের সদস্যদের পথনির্দেশিকা অনুযায়ী কাজ করার থেকে সরিয়ে আনবে।
আমাদের বিভাগের লক্ষ্য হল যথাসম্ভব বেশি লোকের কাছে AO3কে ব্যবহারযোগ্য এবং সহজলভ্য করে রাখা। এটা করার সর্বশ্রেষ্ট উপায় হল AO3র একটাই, উত্তরদানকারী সংস্করণ তৈরী করার উপরেই আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা প্রয়োগ করা, যেটা যত বেশি সম্ভব যন্ত্রে কাজ করে (এবং ভালভাবে কাজ করে!)। আমরা অনন্তকালের জন্য নিবেদিত যাতে এতে সব আকার আর আয়তনের যন্ত্র অন্তর্ভুক্ত করা যায়, আর সকলের জন্য ওয়েবসাইটের মোবাইল উত্তরদানের ক্ষমতা এবং ব্যবহারযোগ্যতা বাড়াতে সংস্থান কেন্দ্রীভূত করে যাব। তার মানে একটি স্বতন্ত্র অ্যাপ AO3’র গঠনের এই অবস্থায় একদম সম্ভব নয়।
নিরাপত্তার ব্যাপারে একটা কথা বলে শেষ করতে, যদি কোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট আপনার AO3 র লগ-ইন তথ্য দিতে অনুরোধ করে, দয়া করে সাবধানে এগোবেন আর খেয়াল রাখবেন যে আপনি এই তথ্য আপনার নিজের দায়িত্বে দিচ্ছেন। যদিও বর্তমানে নিরাপত্তা সংক্রান্ত কোনো দুশ্চিন্তা নেই, দয়া করে আপনার পাসওয়ার্ড বদলান যদি আপনার কখনও মনে হয় যে আপনার অ্যাকাউন্ট বিপদগ্রস্ত হয়ে থাকতে পারে।
এই সংবাদ প্রকাশনাটা OTW’র স্বেছাসেবী অনুবাদকদের দ্বারা অনুবাদিত হয়েছে।আমাদের কাজ সম্বন্ধে আরো জানতে, transformativeworks.org এ অনুবাদ পাতায় আসুন।
