Post Header

International Fanworks Day - IFD (আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস) ফিডব্যাক ফেস্ট ২৬ এ স্বাগতম! ফিডব্যাক ফেস্ট এ আমরা স্রষ্টাদের উদযাপন করি যারা Archive of Our Own - AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)'তে বা অন্য কোথাও অনুরাগীকর্ম সৃষ্টি করেছেন। এটা আমরা সেই কাজ অন্যদের সুপারিশ করে আর স্রষ্টাদের উদ্দেশ্যে মন্তব্য রেখে গিয়ে করে থাকি।
আমাদের IFD ২০২৬ এর থিম হলো Alternate Universes (AUs)(আলাদা দুনিয়া), যেখানে আমরা অনুরাগীদের তৈরি সবরকমের মজাদার এবং উৎসাহব্যঞ্জক AU উদযাপন করি!
এই বছরের ফিডব্যাক ফেস্টে অংশগ্রহণ করতে চান? কিভাবে করবেন এইবার বলছি!
এই প্রকাশনার নিচে AU নিয়ে লেখা আপনার প্রিয় অনুরাগীকর্মের নাম বলে একটা মন্তব্য রেখে যান। সবাইকে বলুন আপনি কেন এই কাজ ভালোবাসেন আর কেন বাকিদেরও তা দেখে আসা উচিত। আপনি অন্য কোথাও দেওয়া সুপারিশ প্রকাশনার সংযোগও (লিংক) এইখানে দিতে পারেন, বা নতুন সুপারিশ প্রকাশনা বানিয়ে হ্যাশট্যাগ #FeedbackFest2026 ব্যবহার করে আপনার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট-এ দিন। সুপারিশ করার সময় খেয়াল রাখবেন যে অনুরাগীকর্ম বহু ধরনের হয়—আপনি গল্প, শ্রুতিগল্প, চিত্র, ম্যাগাজিন, সংগ্রহশালা, সংগ্রহ, সংবাদপত্র, এবং অনুরাগী দুনিয়ায় যা কিছু আপনার মনে আনন্দ উদ্রেক করে, তাই ভাগ করে নিতে পারেন। এইখানে বহু অসামান্য অনুরাগীকর্ম আছে আর আমরা সবকটার ব্যাপারে জানতে চাই!
সুপারিশগুলোর মধ্যে দিয়ে যাবার সময়, স্রষ্টাদের জন্যও ফিডব্যাক— মন্তব্য, বাহবা, আর লাইক— রেখে যাওয়া ভালো! অন্য লোকের যে সুপারিশ আপনার ভাল লেগেছে, সেগুলো ছড়িয়ে দিতে দ্বিধা করবেন না। এ বছরের ফিডব্যাক ফেস্ট পুরোটাই মানুষের নিজস্ব পছন্দের চরিত্রদের রাখা বিভিন্ন দুনিয়া এবং জগৎকে নিয়ে, সুতরাং আপনার প্রিয় কিছু AU নিয়ে লেখা অনুরাগীকর্মের কথা ভাবুন যা সুপারিশ করা যায়!
সুপারিশ করা শুরু করুন, আবার আপনাদের সঙ্গে ওই পারে দেখা হবে— আর আমরা আবার আপনাকে শুভ #IFD2026 জানাচ্ছি!
OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।
