Post Header

OTW নির্বাচনী সমিতি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে পরিচালক মন্ডলীর নতুন সদস্য পেতে ২০২৬ এর নির্বাচন সময়সূচী পোস্ট করা হয়েছে!
এই বছরের নির্বাচন আগস্ট ১৪-১৭ তারিখে অনুষ্ঠিত হবে। তার মানে, জুন ৩০ কর্মীদের প্রার্থীপদ দাখিল করার শেষ দিন।
প্রতি বছরের মতো, নির্বাচনী সদস্যপদ পাওয়ার শেষ তারিখ ৩০ জুন। আপনি যদি ভোটদানে আগ্রহী হন, সেই দিন যেন আপনার সদস্যপদ সক্রিয় থাকে তা দেখবেন। রসিদের তারিখ UTC-তে দেখানো থাকে। আপনার দানের তারিখ জানার জন্য দয়া করে আপনার রসিদটা দেখুন। আপনার দান UTC মতে ৩০শে জুনের পরে হলে আপনি ভোটদানের জন্য যোগ্য হবেন না। আপনার অনুদান সময়সীমার আগে তৈরি হয়েছিল কিনা তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত থাকেন তবে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ ফর্মে " আমার সদস্যপদটি কি বর্তমান / আমি কি ভোট দেওয়ার যোগ্য?" নির্বাচন করে আমাদের উন্নয়ন ও সদস্যপদ সমিতির সঙ্গে যোগাযোগ করুন।
কিভাবে সদস্য হতে হয় তা আপনি নির্বাচন ওয়েবসাইটের সদস্য কি করে হবেন অংশ থেকে জানতে পারেন, বা যদি আগেই সেই পদ্ধতির সাথে পরিচিত হয়ে থাকেন, তবে আপনি এখানে দান করতে পারেন!
যদি আপনি নির্বাচনের পদ্ধতি সম্বন্ধে বিশদে জানতে চান, তবে নির্বাচন সংক্রান্ত নিয়মাবলী দেখতে পারেন।
আমরা প্রার্থী এবং ভোটদাতাদের মধ্যে প্রশস্ত যোগাযোগ সহ একটি সক্রিয় নির্বাচনী মরসুমের আশায় আছি, এবং আমরা আশা করি আপনি এটির অংশ হবেন। সব খবরাখবর সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে ব্লুস্কাই আর টাম্বলার এ নির্বাচন সমিতিকে-কে অনুসরণ করতে ভুলবেন না!
আপনার কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে, নির্বাচন সমিতির সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।
OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।
