AO3 News

Post Header

Published:
2017-04-26 23:03:08 UTC
Original:
This Post is Made Possible by Donors Like You!
Tags:

OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-কে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ! আমাদের এপ্রিল ২০১৭-র অভিযান শেষ হয়েছে, আর আমরা মার্কিন$১,৪৫,০০০-র বেশি সংগ্রহ করেছি ৭২টি দেশের প্রতিনিধিত্ব করা ৫,৬০০-এর বেশি ব্যক্তিগত দানের থেকে, যার মধ্যে ৩,০৪০-র বেশিই প্রথম বার দান করছেন এমন ব্যক্তিদের কাছ থেকে এসেছে।

এই সপ্তাহে আমরা আপনাকে বেশ কয়েকটা OTW-র প্রকল্পতে হওয়া রোমাঞ্চকর অগ্রগতি সম্বন্ধে সাম্প্রতিকতম তথ্য দিয়েছি। তার সাথে দান করার অন্যান্য উপায়ের কথাও বলেছি: কর্পরেট সংস্থার দ্বারা করা সমমূল্যের দান আপনার প্রভাব বাড়ানোর জন্য, আর আবৃত্ত দান যা ওই অসাধারণ ধন্যবাদজ্ঞাপক উপহারটা আনবে যেটা আপনার খুব পছন্দ।

OTW-র যে সকল স্বেচ্ছাসেবকেরা অন্তরালে কাজ করছে এই অভিযান, এবং আমাদের বাকি সব কাজ, সম্ভবপর করতে তাদের আমরা স্বীকার করতে চাই। এই অভিযানটা তাদের ছাড়া, বা আপনাকে ছাড়া, সফল হত না। আমরা সংস্থা হিসাবে ক্রমাগত বড় হতে থাকছি, এই সময়ে আপনার ঔদার্য ও সাহায্যের জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ ।

(অভিযানটা যদিও শেষ হয়ে গেছে, আপনার দান যে কোনো সময়ে গৃহীত হতে পারে।)

এই প্রকাশিত সংবাদটি OTW-র স্বেচ্ছাসেবী অনুবাদকেরা অনুবাদ করেছেন। আমাদের কাজ সম্বন্ধে আরো জানতে transformativeworks.org এর অনুবাদ পাতাটি দেখুন।